|
উত্তর মহাসাগর উত্তর মেরু অঞ্চলে অবস্থিত মহাসাগর যা পৃথিবী পাঁচটি মহাসাগরের মধ্যে সবচেয়ে ছোট এবং তুলনামূলক কম গভীর[১]।
মহাসাগরটির প্রায় পুরোটাই ইউরেশিয়া এবং উত্তর আমেরিকা ঘেরা। উত্তর মহাসাগর বছরের বেশির ভাগ সময়ই সাগর বরফে আচ্ছন্ন থাকে। এ আচ্ছন্ন বরফ গলে যাওয়া এবং জমাট বাধার কারণে উত্তর মহাসাগরের তাপমাত্রা এবং লবণাক্ততা বছরে মৌসুম ভেদে পরিবর্তীত হয়[২]; কম বাষ্পীভবন, নদী এবং স্রোতের সাথে প্রচুর মিঠাপানির আগমন এবং অন্যান্য বেশি লবণাক্ত সাগরের সাথে সীমাবদ্ধ সংযোগ এবং বহির্গমন স্রোতের কারণে এ মহাসাগরের লবণাক্ততা পাঁচটি মহাসাগরের গড় লবণাক্ততার চেয়ে কম। গ্রীষ্মের সময় এ মহাসাগরের বরফ সংকোচনের পরিমান প্রায় ৫০ শতাংশ।
তথ্যসূত্র
- ↑ Michael Pidwirny (2006). Introduction to the Oceans. www.physicalgeography.net. Retrieved on 2006-12-07.
- ↑ Some Thoughts on the Freezing and Melting of Sea Ice and Their Effects on the Ocean K. Aagaard and R. A. Woodgate, Polar Science Center, Applied Physics Laboratory University of Washington, January 2001. Retrieved 7 December 2006.
স্থানাঙ্ক: 90° N 0° E
|