|
জেরুসালেম বা জেরুজালেম (হিব্রুতে יְרוּשָׁלַיִם য়েরুশালায়িম্, আরবিতে القـُدْس আল্ক্বুদ্স্ বা أورشليم القدس উর্শালিম্ আল্ক্বুদ্স্) মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক শহর, যেটা খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের কাছে মহাপবিত্র। ১৯৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এর পূর্বাংশ জর্দান এর অধীনস্ত ছিল।
ইসরায়েলী ও ফিলিস্তিনী সরকার দুটো এই শহরকে দেশের রাজধানী বলে ঘোষণা করলেও বিশ্বের বেশির ভাগ রাষ্ট্র ও সংস্থা (যার মধ্যে জাতিসঙ্ঘও রয়েছে) এই শহরকে কোনও দেশের রাজধানী বলে স্বীকৃতি দেন না। বেশির ভাগ রাষ্ট্র তেল আভিভ শহরকে ইসরায়েলের রাজধানী বলে গণ্য করে।
এখানেই ইহুদি ধর্ম ও ইসলামের পবিত্র স্থান আল-আকসা মসজিদ (যা টেম্পল মাউন্ট নামেও পরিচিত) অবস্থিত।
তথ্যসূত্র
- ↑ 40th Anniversary of the Reunification of Jerusalem। Israel Ministry of Foreign Affairs (2007-05-16)। 2007-05-19 তারিখে সংগৃহীত।
Questions for article:
|